Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দমদম-বরাহনগরে বিজেপি-সিপিএমের সেটিং! ভোটের আগে বড় অভিযোগ মমতার, দেখতে বললেন অভিষেককে

মঞ্চে তখন উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেককে বিষয়টি দেখতেও বলেন তৃণমূল নেত্রী।

দমদম-বরাহনগরে বিজেপি-সিপিএমের সেটিং! ভোটের আগে বড় অভিযোগ মমতার, দেখতে বললেন অভিষেককে

মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 29 May 2024 18:13


দ্য ওয়াল ব্যুরো: ১ জুন শেষ দফায় রাজ্যের ৯টি লোকসভা আসনের সঙ্গে উপ নির্বাচন হবে বরাহনগর কেন্দ্রেও। এলাকাটি দমদম লোকসভার অধীনে। ভোটের আগে এই দমদম আর বরাহনগরে বিজেপি-সিপিএমের মধ্যে বড় সেটিং হয়ে গেছে বলে বুধবার বিকেলে মেটিয়াবুরুজের সভা থেকে বড় অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন কাকদ্বীপের সভা থেকে বাংলায় সিপিএম-তৃণমূলের আঁতাত নিয়ে সরব হয়েছিলেন মোদী। পাল্টা হিসেবে বারুইপুরের সভা থেকে বিজেপি-সিপিএম-কংগ্রেসের ষড়যন্ত্র নিয়ে সরব হয়েছিলেন মমতা। বিকেলে মেটিয়াবুরুজের সভা থেকে এই প্রসঙ্গে মমতা বলেন, "আমি একটা তথ্য দিয়ে রাখছি, ক্রসচেক করে নিন। অনেক জায়গায় হয়েছে। দমদমে সিপিএম পার্টি ঠিক করে নিয়েছে, তাদের এমপি ভোটটা বিজেপিকে দেবে।"

মঞ্চে তখন উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেককে বিষয়টি দেখতেও বলেন তৃণমূল নেত্রী।

মমতা বলেন, "এখানে আসার সময় দেখলাম, বিজেপি কয়েকটা লাল পতাকা লাগিয়ে দিয়েছে। বিজেপির টাকা নিয়ে কংগ্রেসকে দিয়ে খেলাচ্ছে সিপিএম। সবচেয়ে বড় কুলাঙ্গার পার্টি সিপিএম।"

এরপরই মোদীকে নিশানা করে মমতা বলেন, "৩৪ বছরের সরকারকে যদি উৎখাত করতে পারি তাহলে মোদীকেও দেশ থেকে উৎখাত করতে পারব।"

আগামীকাল দক্ষিণ কলকাতায় চার ঘণ্টায় ১২ কিমি রোড শো করবেন তৃণমূল নেত্রী। নিজেই সেকথা জানিয়ে অভিষেকের উদ্দেশে মমতা বলেন, ‘‘অভিষেকের এখানে আসা হয়নি আগে। আমি বলেছিলাম, তোর ওদিকে যাব। আজ সুযোগ হয়ে গেল। বৃহস্পতিবার পুরো সাউথ কলকাতা মিছিল করব।’’ 

দমদম-বরাহনগর নিয়ে মমতার আনা অভিযোগ নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গেছে। উনিশের লোকসভা ভোটে দমদম লোকসভা থেকে সৌগত রায় জয়ী হয়েছিলেন ৫৩ হাজার ভোটে। ওই ভোটে সিপিএমের ১৫.০৮ শতাংশ ভোট কমেছিল। অন্যদিকে বিজেপির ১৫.৬১ শতাংশ ভোট বৃদ্ধি হয়েছিল। ফলে গতবারে সিপিএমকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বিজেপি।

অন্যদিকে একুশের ভোটে বরাহনগরে ৩৫ হাজার ভোটে জয়ী হয়েছিল তৃণমূল। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি-সিপিএম সেটিং করে দুটি আসন নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে চাইছে। তবে এ ব্যাপারে বিজেপি বা সিপিএমের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।


```