Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্দেশখালিতে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ডাকাতির অভিযোগ, শুক্রবার উদ্ধার হয়েছিল অস্ত্র

অস্ত্র উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে এবার সন্দেশখালির পিপড়াখালিতে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ডাকাতির অভিযোগ।

 সন্দেশখালিতে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ডাকাতির অভিযোগ, শুক্রবার উদ্ধার হয়েছিল অস্ত্র

ফাইল ছবি।

শেষ আপডেট: 12 May 2024 11:26

দ্য ওয়াল ব্য়ুরো: অস্ত্র উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে এবার সন্দেশখালির পিপড়াখালিতে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ডাকাতির অভিযোগ উঠল। ঘটনার জেরে এলাকায় নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

অভিযোগ, শনিবার রাতে ফেরিঘাট থেকে ফেরার সময় এক ঘাট মালিককে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাঁর কাছে থেকে নগদ অর্থ লুঠ করা হয়। অভিযোগ, এক রাউন্ড গুলিও ছোড়া হয়।

খবর পেয়ে রাতেই ঘটনার তদন্ত নেমে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। শুক্রবার উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে এই ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। 

শুক্রবার সন্ধ্যায় সন্দেশখালির জেলিয়াখালির রামপুর এলাকায় বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে তৃণমূলের মিছিল ও সভা ছিল। অভিযোগ, সভাস্থলের আশপাশে দুষ্কৃতীরা ঘোরাফেরা করছিল। আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে গ্রামবাসীদের ভয় দেখানো হচ্ছিল বলে অভিযোগ।

গ্রামবাসীরা পাল্টা তাড়া করলে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলেজানা গেছে। পরে পিয়ারাখালি ফেরিঘাটের কাছে একটি ব‍্যাগ ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা । সেই ব‍্যাগের ভিতর থেকে একটি ভাঙা লং ব‍্যারেল আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে পুলিশ। এবার আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ডাকাতির অভিযোগ।


```