Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাওড়া-শিয়ালদহ ডিভিশনে ১২ কোচের এসি লোকাল ট্রেন! কবে থেকে চালু হচ্ছে? জানাল রেল

এবার পূর্ব রেল ঘোষণা করল, শুধু একটি কামরা নয়, শিয়ালদহ এবং হাওড়া ডিভিশন থেকে ১২ কোচের লোকাল এসি ট্রেন চালানো হবে।

হাওড়া-শিয়ালদহ ডিভিশনে ১২ কোচের এসি লোকাল ট্রেন! কবে থেকে চালু হচ্ছে? জানাল রেল

শেষ আপডেট: 27 December 2023 22:01

দ্য ওয়াল ব্যুরো: অদূর ভবিষ্যতে শিয়ালদহ এবং হাওড়া স্টেশন থেকে চলবে এসি কোচের লোকাল ট্রেন। নাহ্, বাতানুকুল মাত্র একটি বগি নয়, একেবারে ১২ কোচের এসি লোকাল ট্রেন! পূর্ব রেল সূত্রে এ খবর জানানো হয়েছে।

আগামী বছর থেকে মাতৃভূমি লোকালের একটি কোচ বাতানুকুল করার কথা আগেই ঘোষণা করেছিল পূর্ব রেল। শিয়ালদহ-রানাঘাট রূটে এই ট্রেন চলবে। পরবর্তীতে অন্য রুটগুলোতেও এই ধরনের এসি লোকাল ট্রেন চালানোর চালানো হবে বলে জানিয়েছিল পূর্ব রেল।

এবার পূর্ব রেল ঘোষণা করল, শুধু একটি কামরা নয়, শিয়ালদহ এবং হাওড়া ডিভিশন থেকে ১২ কোচের লোকাল এসি ট্রেন চালানো হবে।

২০২৩-২০২৪ এবং ২০২৪-২০২৫ অর্থবর্ষে এরকম আটটি ১২ কোচের এসি ট্রেন চালানোর অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৩টি চলবে পূর্ব রেলে, ৪টি ওয়েস্টার্ন রেলে এবং একটি সার্দান রেলে। দ্রুত এই ট্রেনগুলি চালানোর বিষয়ে ইতিমধ্যে চেন্নাইয়ের ইন্ট্রিগাল কোচ ফ‌্যাক্টরির ম্যানেজারের সঙ্গে বৈঠক করেছেন রেল বোর্ডের জয়েন ডিরেক্টর (ইলেকট্রিক্যাল)।

পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন, তৎপরতার সঙ্গে কাজ শুরু হয়েছে। পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করতে এখনও প্রায় দেড় বছর সময় লাগবে। সে ক্ষেত্রে ২০২৫ সালের শেষের দিকে হাওড়া এবং শিয়ালদা শাখায় দেখা মিলতে পারে এই এসি লোকাল ট্রেনের। এই ধরনের লোকালল ট্রেনের দেখা মেলে মুম্বইয়ে। 

রেলের এই ঘোষণায় ভিন্নমত উঠে এসেছে যাত্রীদের মধ্যে থেকে। একাংশ যাত্রীর মতে, এর ফলে লোকাল ট্রেনে যাতায়াতও এবার থেকে আরামদায়ক হবে। অপর একটি অংশের মতে,  অনেকের অতিরিক্ত ভাড়া গুণতে পারবেন না। সেক্ষেত্রে এসি লোকাল ট্রেন চালু হলে সংশ্লিষ্ট রূটের সাধারণ ট্রেনের সংখ্যা কমে গেলে সমস্যার মধ্যে পড়বেন সাধারণ যাত্রীরা।


```