Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

যোগীর সমর্থনে টুইট করলেই মিলবে ২ টাকা! ভাইরাল অডিওর জেরে গ্রেফতার ২

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সপক্ষে টুইট করলে নাকি ২ টাকা করে দেওয়া হয় কর্মীদের। বিজেপির আইটি সেলের বিরুদ্ধে সম্প্রতি এমনই অভিযোগ উঠেছিল। ফাঁস হয়েছিল একটি অডিও ক্লিপ। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়

যোগীর সমর্থনে টুইট করলেই মিলবে ২ টাকা! ভাইরাল অডিওর জেরে গ্রেফতার ২

শেষ আপডেট: 7 June 2021 16:04

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সপক্ষে টুইট করলে নাকি ২ টাকা করে দেওয়া হয় কর্মীদের। বিজেপির আইটি সেলের বিরুদ্ধে সম্প্রতি এমনই অভিযোগ উঠেছিল। ফাঁস হয়েছিল একটি অডিও ক্লিপ। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় রসিকতা। ফাঁস হওয়া সেই অডিও ক্লিপের জেরে সম্প্রতি ২ জনকে গ্রেফতার করেছে কানপুর পুলিশ। অভিযোগ, ভুয়ো অডিও বানিয়ে দলকে বিপাকে ফেলেছেন তাঁরা। ধৃতদের নাম আশিস পাণ্ডে এবং হিমাংশু সাইনি। তাঁদের মধ্যে একজন আবার উত্তরপ্রদেশের জনৈক বিজেপি নেত্রীর স্বামী। স্বামীকে বাঁচানোর জন্য যোগী আদিত্যনাথের দ্বারস্থ হয়েছেন ডঃ প্রীতি পাণ্ডে। তাঁর দাবি আশিস পাণ্ডে নির্দোষ। তিনি যোগী আদিত্যনাথের একনিষ্ঠ সমর্থক। তাই এমন কাজ তিনি করতেই পারেন না। স্বামীর পক্ষে কথা বলার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন প্রীতি। জানা গেছে, ধৃত আশিস পাণ্ডে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে কাজ করেন। যোগী আদিত্যনাথের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলি যাঁরা নিয়ন্ত্রণ করেন তাঁদের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। সূত্রের খবর, অতুক কুশওয়াহা নামের এক ব্যক্তি আশিস পাণ্ডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তিনিও বিখ্যাত ব্যক্তিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করার কাজ করে থাকেন। তিনি অভিযোগ জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর মানহানি করার উদ্দেশ্যে এই কাজ করেছেন আশিস এবং হিমাংশু। ১ মিনিট ১০ সেকেন্ডের ওই অডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল। বিশেষ হ্যাশট্যাগ দিয়ে যোগী আদিত্যনাথের সমর্থনে পোস্ট করলেই ২টাকা করে পাওয়া যাবে, এমনটাই কথাবার্তা শোনা যাচ্ছিল দুজন লোকের মাঝে। তারপরেই শুরু হয় তোলপাড়। জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার।

```