দ্য ওয়াল ব্যুরো: মারদাঙ্গা, বুথ দখল, ছাপ্পা ভোট।
মঙ্গলবার খুলনা সিটি কর্পোরেশনের ভোটে এমনই অভিযোগ করল বিরোধীরা। গোলমালের জন্য তিনটি ভোটকেন্দ্রে ভোট বন্ধ রাখা হয়েছে। মোট ভোটদাতার ৫০ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ দিন সকাল ৮ টা থেকে বিকাল ৪ তে পর্যন্ত ভোট হয়।
বিকাল সাড়ে তিনটে নাগাদ খুলনা গভর্নমেন্ট উইমেনস কলেজের সামনে দুটি বোমা ফাটে।
আওয়ামি নিজের মেয়র পদপ্রার্থী তালুকদার আবদুল খালেক বলেন, ভোট হয়েছে শান্তিপূর্ণ। মানুষ উৎসবের মেজাজে ভোটাধিকার পালন করেছেন।
অন্যদিকে বিএনপি-র মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, অন্তত ৪০ টি ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্টদের মেরে বার করে দিয়েছে শাসক দলের লোকজন।
খুলনায় সাধারণ ওয়ার্ড ৩১কি টি, সংরক্ষিত ওয়ার্ড ১০ টি। মেয়র পদে পাঁচ জন, সাধারণ আসনগুলোতে ১৪৮ জন ও সংরক্ষিত পদে ৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোটকেন্দ্র ২৮৯ টি। ভোটারের সংখ্যা ৪ লক্ষ ৯৩ হাজার ৯৩ জন।