শেষ আপডেট: 30 January 2026 21:17
অনির্বাণের অভিযোগ, তাঁর স্ত্রী সুমনা দাসকে ফুঁসলিয়ে নিয়ে পালিয়েছিল সমীর। দিঘা ও পুরী ঘুরে তাঁর স্ত্রীকে নিয়ে মুম্বই পালানোর ছকও কষেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ প্রথমে গ্রেফতার করে চালক সমীর সেনকে। যদিও এই অভিযোগ পুরোপুরি মিথ্যে বলে দাবি শ্রমণার।
বিরিয়ানি-বিক্রেতার ঘরে কেচ্ছা পৌঁছে গেল থানায়। অভিযোগ-পাল্টা অভিযোগে জট পাকিয়ে গেল ব্যারাকপুরের প্রসিদ্ধ বিরিয়ানি মালিকের পারিবারিক সম্পর্ক। ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিরিয়ানির দোকানের মালিক অনির্বাণ দাস ওরফে জিৎকে। অন্যদিকে অনির্বাণের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাঁদের গাড়ির ড্রাইভার সমীর সেনকে। অনির্বাণের অভিযোগ, তাঁর স্ত্রী সুমনা দাসকে ফুঁসলিয়ে নিয়ে পালিয়েছিল সমীর। দিঘা ও পুরী ঘুরে তাঁর স্ত্রীকে নিয়ে মুম্বই পালানোর ছকও কষেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ প্রথমে গ্রেফতার করে চালক সমীর সেনকে। যদিও এই অভিযোগ পুরোপুরি মিথ্যে বলে দাবি শ্রমণার।