
রাম জন্মভূমিতেই ধাক্কা
শেষ আপডেট: 13 June 2024 20:27
দ্য ওয়াল ব্যুরো: ফৈজাবাদ লোকসভা কেন্দ্রে এবার হেরে গিয়েছে বিজেপি। রাম জন্মভূমিতে পদ্ম শিবিরের হার থেকে শুধু বিজেপি নয়, শিক্ষা নেওয়ার আছে সব দল ও সরকারের। অযোধ্যা জুড়ে চলা উন্নয়ন যজ্ঞ ঘিরে এলাকার মানুষের ক্ষোভের প্রতিফলন ঘটেছে ইভিএমে। রাস্তা চওড়া করা, শহর সাজানোর নামে শত শত দোকান, বাড়ি, ধর্মশালা ভাঙা হয়েছে। অভিযোগ উপযুক্ত ক্ষতিপূরণ পাননি মানুষ। রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসের সাফ কথা ভগবান রাম কাউকে ভোটে জেতাবেন না। নির্বাচনে জিততে হলে মানুষের জন্য কাজ করতে হবে।