শেষ আপডেট: 25 February 2026 20:24
জলাশয়ই ভরসা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের জরুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের। এই নোংরা জলেই নিত্যকর্ম করতে হয় তাঁদের। অভ্যেসও হয়ে গেছে। উপায় নেই যে।
দ্য ওয়াল ব্যুরো: জলাশয়ই ভরসা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের জরুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের। এই নোংরা জলেই নিত্যকর্ম করতে হয় তাঁদের। অভ্যেসও হয়ে গেছে। উপায় নেই যে। যেসব পানীয় জলের পাইপ বসানো হয়েছে, সেইসব কল দিয়ে কখনও জল আসে, কখনও আসে না। পানীয় জলের জোগাড় করতে হিমসিম খেতে হয় তাদের। বাধ্য হয়ে পান করতে হয় স্থানীয় জলাশয়ের জল।