শেষ আপডেট: 12 July 2025 15:32
দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকাল ৯টা নাগাদ সেবক আউটপোস্টের বাঘপুলের কাছে একটি যাত্রীবাহী গাড়ি ধসের কবলে পড়ে। গাড়িটি কালিম্পং থেকে শিলিগুড়ির দিকে আসছিল। ধসের পূর্বাভাস পেয়ে গাড়িতে থাকা নিত্যযাত্রীরা কোনওরকমে গাড়ি থেকে নেমে পড়েন, ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কিন্ত হুড়মুড় করে নেমে আসা পাথরে ক্ষতিগ্রস্থ হয় গাড়িটি।