শেষ আপডেট: 12 July 2025 15:10
দ্য ওয়াল ব্যুরো: পরিবেশ রক্ষায় নজিরবিহীন পদক্ষেপ করল হরিহরপাড়া সার্কেলের পীরতলা প্রাথমিক বিদ্যালয়। শনিবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত সরকার এবং শিক্ষক নাজমুল হক খান, ইসারুল, অয়ন বিশ্বাসরা কোদাল আর গাছের চারা নিয়ে পৌঁছে গেলেন ছাত্রছাত্রীদের বাড়ি। নিজেরা মাটি কুপিয়ে গাছ লাগানোর পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা দিলেন।