শেষ আপডেট: 1 April 2026 16:11
এবারের ভোটে প্রথম থেকেই শিরোনামে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র। তৃণমূলের শহিদ নেতা বিকাশ বসুর স্ত্রী তথা বিদায়ী বিধায়ক মঞ্জু বসুকে ২০২৬ এ আর প্রার্থী করেনি দল। দলের ওপর অভিমান করে ইতিমধ্যেই রাজনীতি ছেড়েছেন তিনি।
দ্য ওয়াল ব্যুরো: এবারের ভোটে প্রথম থেকেই শিরোনামে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র। তৃণমূলের শহিদ নেতা বিকাশ বসুর স্ত্রী তথা বিদায়ী বিধায়ক মঞ্জু বসুকে ২০২৬ এ আর প্রার্থী করেনি দল। দলের ওপর অভিমান করে ইতিমধ্যেই রাজনীতি ছেড়েছেন তিনি। বুধবার স্বামীর মৃত্যুদিনে বিকাশ বসুর আবক্ষ মূর্তিতে মালা পরিয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা গেল তাঁকে। রাজনীতি নিয়ে কিছু বলতেও অস্বীকার করলেন তিনি।