শেষ আপডেট: 4 January 2026 17:23
দ্য ওয়াল ব্যুরোঃ শনিবার চুঁচুড়ায় তৃণমূলের কর্মী বৈঠক ছিল। এসআইআর পর্বে কর্মীদের কী করনীয় তা ব্যাখ্যা করাই ছিল বৈঠকের মূল উদ্দেশ্য। তবে সে সবকে ছাপিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অসিত মজুমদারের দ্বন্দ্ব মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। রচনা- অসিতের দ্বন্দ্ব মেটাতে মাঠে নামলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নির্বাচন পর্যন্ত দুজনকে এক হয়ে চলার বার্তা দিলেন তিনি।