Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শেষ আপডেট: 22 November 2025 15:41

সুন্দরবনের পীরখালির জঙ্গলে শনিবার আবার বাঘের দেখা মিলল

শনিবার ফের সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প এলাকাধীন পীরখালি ৬ নম্বর জঙ্গল থেকে বেরিয়ে পঞ্চমুখানি ৩ নম্বর নদী সাঁতরে পার করতে দেখা গেল একটি বাঘকে। 
 

নিশান্ত চৌধুরী

শীতকাল মনেই পর্যটনের মরশুম। পর্যটকদের আনাগোনা বাড়ে বাদাবনের দেশ সুন্দরবনে (Sundarban)। বোটে করে নদী-খাঁড়িতে ঘোরার সময় বাঘ দেখার ইচ্ছে কারও মনেই রয়ে যায়, কেউ আবার কপাল জোরে দু-চোখ ভরে দেখে আসেন দক্ষিণ রায়ের (Sundarban Royal Bengal Tiger) আনাগোনা। এই সপ্তাহের গোড়ায় সোমবার পীরখালির জঙ্গলে নদীতে একসঙ্গে তিনটি বাঘের দেখা মেলে। নদীতে তাদের খেলাধুলো দেখে অভিভূত হয়ে পড়েছিলেন পর্যটকরা। শনিবার ফের সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প (Sundarban Tiger Project) এলাকাধীন পীরখালি ৬ নম্বর জঙ্গল থেকে বেরিয়ে পঞ্চমুখানি ৩ নম্বর নদী সাঁতরে পার করতে দেখা গেল একটি বাঘকে। 
 


```