Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শেষ আপডেট: 13 January 2026 19:34

Bankura News | Pathashree Scheme | রাস্তায় পাথর নেই, শুধুই ছাই

শীতের হাওয়ায় রাস্তা থেকে সেই ছাই উড়তে শুরু করায় রাস্তার আয়ু নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। বিক্ষোভ দেখানোর পাশাপাশি ওই রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা। 

বাঁকুড়ার রাইপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণমোহিনী সরখেল স্মৃতি বিদ্যাপীঠ থেকে পুরাতন গড় পর্যন্ত এক কিলোমিটার ঢালাই রাস্তার জন্য পথশ্রী প্রকল্পে ৬২ লক্ষ টাকা বরাদ্দ হয়। তবে কাজ শুরুর সময় থেকে গ্রামবাসীরা অভিযোগ করতে থাকেন ঠিকাদার সরকারি নিয়ম কানুন মানছেন না। ওই রাস্তা পাথর দিয়ে ভরাটের বদলে স্থানীয় কারখানার ছাই দিয়ে ভরাট করছেন বরাত পাওয়া ঠিকাদার। শীতের হাওয়ায় রাস্তা থেকে সেই ছাই উড়তে শুরু করায় রাস্তার আয়ু নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। বিক্ষোভ দেখানোর পাশাপাশি ওই রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা। 
 


```