
তাপস রায়
শেষ আপডেট: 29 May 2024 16:53
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় গত লোকসভা নির্বাচনে বিজেপি ১৮টি আসনে জয়লাভ করেছিল। এবার সেই সংখ্যা বাড়াতে বদ্ধপরিকর গেরুয়া শিবির। প্রচারে কোনও খামতি নেই। ভোট বঙ্গে দফায় দফায় প্রচারে এসেছেন নরেন্দ্র মোদী কিন্তু কলকাতায় আসেননি। ১লা জুন শেষ দফা ভোটের আগে কলকাতায় প্রথম মেগা রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর কলকাতার প্রার্থী তাপস রায় ও দমদমের প্রার্থী শীলভদ্র দত্তকে নিয়ে প্রচার সারলেন তিনি। সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। তাপসের হাত ধরে উত্তর কলকাতা জিতে কলকাতায় এন্ট্রি নিতে চাইছে বিজেপি। মোদী প্রচারে আসতেই 'আমার জয় নিশ্চিত' মন্তব্য করলেন তাপস রায়।