শেষ আপডেট: 31 May 2025 20:18
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি। তবে সেখানে কিছু রদবদল করা হয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি। তবে সেখানে কিছু রদবদল করা হয়েছে। বড় পরিবর্তন হয়েছে নম্বর বিভাজনে। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য বরাদ্দ করা হয়েছে ১০ নম্বর। এই সিদ্ধান্তেই বেজায় চটেছেন যোগ্য চাকরিহারারা। বক্তব্য, অযোগ্য তালিকায় নাম না থাকা সত্ত্বেও একদিকে তাঁদের নতুন করে পরীক্ষা দিতে বলা হচ্ছে। আবার অভিজ্ঞতার প্রেক্ষিতে ১০ নম্বরের নিয়ম করা হয়েছে। এটা তাঁরা মানতে পারবেন না। যোগ্য হয়েও ফের পরীক্ষা দেওয়া যেমন লজ্জাজনক মনে করছেন তাঁরা, তেমনই এই ১০ নম্বরকে অপমানের মতোই দেখছেন।