শেষ আপডেট: 23 July 2025 12:18
দ্য ওয়াল ব্যুরোঃ আগে সপ্তাহান্তে ভিড় হত সৈকত শহরে। জগন্নাথ মন্দির তৈরির পর থেকেই পর্যটকের সংখ্যা লাফিয়ে বাড়ছে দিঘায়। বিশেষ করে বিদেশি পর্যটকদের আনাগোনায় বদলে যাচ্ছে সৈকত নগরীর পর্যটনের চেনা ছবি। এই পরিস্থিতিতে পর্যটকদের আরও উন্নত মানের পরিষেবা দেওয়ার লক্ষ্যে এবার উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদ। সম্প্রতি দিঘার বিভিন্ন হোটেলের ২৫ জন কর্মীকে নিয়ে চলল পাঁচদিনের একটি বিশেষ প্রশিক্ষণ শিবির।