
কোন দেশে মা হব?
শেষ আপডেট: 26 August 2024 18:42
দ্য ওয়াল ব্যুরো: সদ্য বিয়ে করেছেন সোহিনী। জনপ্রিয় গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক ও বিয়ে নিয়ে গত কয়েক মাস ধরে সোশাল মিডিয়ায় নানারকম আলোচনাও চলছিল। এদিন সোহিনী বলেন, “আমার সবে বিয়ে হয়েছে। আমার স্বামীকে আমি বলেছি, আমি এই দেশে মা হতে পারব না। কোন দেশে মা হব? সন্তানকে নিয়ে এসে এই দেশে রেখে দিয়ে যাব? এই দেশে দুর্নীতি যতক্ষণ আছে আমি আমার সন্তানকে রেখে দিয়ে যেতে পারব না”।