
শেষ আপডেট: 21 June 2024 15:09
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ নয়, সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্ব চিন্তিত কেরলে দলের হাল নিয়ে। টানা আট বছর পার্টি ক্ষমতায় থাকা সত্বেও এবারও সেখানে একটি মাত্র আসনে জিততে পেরেছে সিপিএম। অন্যদিকে প্রত্যাশা জাগিয়েও বাংলায় পার্টি ফের ব্যর্থ। তবু দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বাংলার ফলে আশার আলো দেখছেন।