শেষ আপডেট: 11 November 2025 12:40
পেশায় স্কুল শিক্ষিকা পারমিতা হালদার। প্রতিদিন স্কুল থেকে সাড়ে চারটের মধ্যে বাড়ি ফিরে যান। তিনি ঘরে ঢুকলে বাড়ি চলে যান তাঁর পাঁচবছরের ছেলেকে সামলে রাখার লোক। এখন SIR এর কাজ শুরুর পর ঘরে ফেরার সময়ের ঠিক থাকে না।
দ্য ওয়াল ব্যুরো: পেশায় স্কুল শিক্ষিকা পারমিতা হালদার। প্রতিদিন স্কুল থেকে সাড়ে চারটের মধ্যে বাড়ি ফিরে যান। তিনি ঘরে ঢুকলে বাড়ি চলে যান তাঁর পাঁচবছরের ছেলেকে সামলে রাখার লোক। এখন SIR এর কাজ শুরুর পর ঘরে ফেরার সময়ের ঠিক থাকে না। তাই সাড়ে চারটের পর কার কাছে থাকবে বাচ্চা। বাবাকেও যে চাকরির জন্য বাইরে ঘুরতে হয়। অগত্যা! গত কয়েকদিন ধরে বিকেলের পর থেকে পাঁচবছরের ছেলেকে সঙ্গে নিয়েই বাড়ি বাড়ি ঘুরছেন পারমিতা। স্থানীয় ভোটাররা অবাক হয়ে দেখছেন তাঁকে।