
শেষ আপডেট: 6 February 2025 19:57
দ্য ওয়াল ব্য়ুরো: এবার সাঁতরাগাছি থেকে নবান্নে পৌঁছতে লাগবে মাত্র ১০ মিনিট! ভাবছেন কীভাবে? হাওড়ার সঙ্গে কলকাতার দূরত্ব কমাতে উদ্যোগী প্রশাসন। এবার মা উড়ালপুলের ধাঁচেই একটি ফ্লাইওভার তৈরি হচ্ছে হাওড়ায়। ১১৭ নম্বর জাতীয় সড়কের উপরেই তৈরি হচ্ছে ৭ কিলোমিটারের এই উড়ালপুল। ২০২৪ সালের পুজোর পর থেকে শুরু হয়ে গেছে এই উড়ালপুল তৈরির কাজ। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।