
রুদ্রনীল ঘোষ ও সোহম চক্রবর্তী
শেষ আপডেট: 17 June 2024 12:47
দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী নিউটাউনের এক রেস্তোরাঁর মালিককে নিগ্রহের ঘটনায় বিতর্কে জড়িয়েছেন। হাইকোর্টের দ্বারস্থও হয়েছেন আক্রান্ত ব্যক্তি। বারাসত আদালতে গিয়ে তড়িঘড়ি জামিনও নিয়েছেন সোহম। জনপ্রতিনিধির এরূপ আচরণে রাজনৈতিক মহলে নিন্দার ঝড় বয়ে গেছে। অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, "এই সোহমকে চিনি না।"