1.jpg)
শেষ আপডেট: 1 May 2025 20:37
দ্য ওয়াল ব্যুরো: শুধু কলকাতা নয়, ক্যাফে কালচার ছড়িয়েছে জেলাতেও। হুগলির শ্রীরামপুরের 'আর আর ক্যাফে' অত্যন্ত জনপ্রিয়। জি টি রোডের ওপর গ্রাউন্ড ও ফার্স্ট ফ্লোর নিয়ে তৈরি বিশাল এই ক্যাফের অন্দরসজ্জা অসাধারণ। মিউজিক থিমের এই ক্যাফে সাজানো হয়েছে মিউজিকাল ইন্সট্রুমেন্ট দিয়ে। প্রতি শনিবার এখানে চলে লাইভ মিউজিক। গান শুনতে শুনতে চাইনিজ, মোগলাই বা ফিশ ফ্রাই ডেভিল খাওয়ার মজাই আলাদা। RR Cafe-এর সামারকুল মকটেলস, কোল্ড কফি, ফ্রায়েড আইসক্রিমের স্বাদ অনবদ্য। বিশদে জানতে দেখুন পুরো ভিডিও।