
এক্সক্লুসিভ ব্লাউজের খোঁজ
শেষ আপডেট: 19 June 2024 19:39
দ্য ওয়াল ব্য়ুরো: এখন ইন্ডিয়ান ফ্যাশনে একমাত্র স্টাইল স্টেটমেন্ট হয়ে উঠেছে ডিজাইনার ব্লাউজ। শাড়ি সাধারণ পরলেও ব্লাউজ পরতে হবে হাটকে। এক্সক্লুসিভ ব্লাউজের খোঁজ নিতে দ্য ওয়াল পৌঁছে গেছিল দক্ষিণাপণের 'রাই'তে। আজরাখ, কলমকারি, ইক্কত, খাদি-কটন আর গামছা মেটিরিয়ালের মিক্স অ্যান্ড ম্যাচে দুরন্ত ডিজাইনের ব্লাউজ তৈরি করেছেন ডিজাইনার। হল্টার নেক, থ্রি কোয়ার্টার স্লিভ, ক্রপ টপ ব্লাউজ, শার্ট কাম ব্লাউজ- কী নেই তাঁদের কালেকশনে। পুরোটা জানতে দেখুন ভিডিওটি।