শেষ আপডেট: 5 December 2025 18:08
শুক্রবার সকাল দশটায় হুমায়ুন কবীর সভাস্থলে পৌঁছতেই তাকে ঘিরে ধরে মানুষ। জমি পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, সব বাধা পেরিয়েই মসজিদ তৈরি করবেন তিনি।
হুমায়ুন কবীরের মসজিদের শিলান্যাসের প্রস্তুতি শুরু হয়ে গেল রেজিনগর মরাদিঘিতে। রেজিনগর থানার ছেতিয়ানি বয়েস স্কুলের পাশে জমিতে শুরু হয়েছে কাজ। আগামী ৬ ডিসেম্বর শনিবার এই মসজিদের শিলান্যাস হবে বলে আগেই ঘোষণা করেছিলেন ভরতপুরের বিধায়ক। শুক্রবার সকাল দশটায় হুমায়ুন কবীর সভাস্থলে পৌঁছতেই তাকে ঘিরে ধরে মানুষ। জমি পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, সব বাধা পেরিয়েই মসজিদ তৈরি করবেন তিনি।