শেষ আপডেট: 21 February 2026 20:52
জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শনিবার বিকেলের পড়ন্ত রোদে ঘাসফুল শিবিরে নাম লেখালেন সিপিএমের (CPIM) একসময়ের ডাকাবুকো ছাত্রনেতা প্রতিকুর রহমান (Pratikur Rahaman TMC)। তবে এই দলবদল কেবল চার দেওয়ালের শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে সীমাবদ্ধ থাকল না;
দ্য ওয়াল ব্যুরো: জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শনিবার বিকেলের পড়ন্ত রোদে ঘাসফুল শিবিরে নাম লেখালেন সিপিএমের (CPIM) একসময়ের ডাকাবুকো ছাত্রনেতা প্রতিকুর রহমান (Pratikur Rahaman TMC)। তবে এই দলবদল কেবল চার দেওয়ালের শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে সীমাবদ্ধ থাকল না; খাস আমতলার রাস্তায় দাঁড়িয়ে প্রতিকুরের হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর সেই মঞ্চ থেকেই বাম শিবিরকে বেনজির আক্রমণ শানালেন অভিষেক।