
সিজিও কমপ্লেক্সে দে দৌড়
শেষ আপডেট: 20 August 2024 17:33
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডে এখনও পর্যন্ত একজনই গ্রেফতার হয়েছে। সে হল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। ঘটনায় একাধিকজন জড়িত রয়েছে বলে দাবি করছে বিভিন্ন মহল। সেই প্রেক্ষিতে সঞ্জয়কে জেরা করেই সব তথ্য পেতে মরিয়া সিবিআই। তবে খোদ সঞ্জয় সম্পর্কে আরও বেশি তথ্য পাওয়ার জন্য তার 'ঘনিষ্ঠ' এক অফিসারকে তলব করেছিল সিবিআই। প্রথমবার তাঁকে তলবের সময়ে কোনও হইচই না হলেও মঙ্গলবার হল। সিজিও কমপ্লেক্সে নেমেই ওই ব্যক্তি দৌড় লাগালেন।