Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জিভে জল আনা আচার বিক্রি করে দিশা দেখাচ্ছেন শিলিগুড়ির শান্তা

দীর্ঘদিনের ইচ্ছে ছিল নিজের বাড়ি তৈরি করবেন। তবে সাংসারিক পরিস্থিতিতে তা কখনই সম্ভব নয় বলে মেনে নিয়েছিলেন শান্তা।

জিভে জল আনা আচার বিক্রি করে দিশা দেখাচ্ছেন শিলিগুড়ির শান্তা

আচার বিক্রেতা শান্তা বর্মন

শেষ আপডেট: 10 March 2025 20:41

দ্য ওয়াল ব্য়ুরো: বাহারি আচার বানিয়েই (Pickles Maker) স্বনির্ভর হয়েছেন শিলিগুড়ির শান্তা (Santa)। শিলিগুড়ির ছোট্ট একটি গ্রাম বেঙ্গাই বস্তি। সেখানকারই বাসিন্দা বছর ৩৮সের শান্তা বর্মন। নানান কারণে ভিটেমাটি হারিয়ে এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন স্বামীর সঙ্গে। দীর্ঘদিনের ইচ্ছে ছিল নিজের বাড়ি তৈরি করবেন। তবে সাংসারিক পরিস্থিতিতে তা কখনই সম্ভব নয় বলে মেনে নিয়েছিলেন শান্তা। পরে জানতে পারেন স্বনির্ভর গোষ্ঠীর কথা। ঘরে ঘরে ঘুরে অনেক কষ্টে মহিলাদের রাজি করিয়ে আচার আর পাঁপড় তৈরির ট্রেনিং নেন। শুরু হয় পথচলা।


```