Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রামলালার পড়শি যে! কারখানা বন্ধ রেখে জমিতে ভাণ্ডারা চালাচ্ছেন অযোধ্যার নুর আলম

রামলালার প্রতিবেশী যে তিনি! গত কয়েকদিন ধরে সাচ্চা প্রতিবেশীরই কর্তব্য পালন করে চলেছেন নুর আলম। আর তাতেই তৃপ্ত পঞ্চাশোর্ধ এই মানুষটি। নাওয়া খাওয়া ভুলে দিন রাত এক করে ভাণ্ডারা চালাচ্ছেন অযোধ্যায় আসা তীর্থযাত্রীদের জন্য।

রামলালার পড়শি যে! কারখানা বন্ধ রেখে জমিতে ভাণ্ডারা চালাচ্ছেন অযোধ্যার নুর আলম

শেষ আপডেট: 23 January 2024 20:48

অমল সরকার, অযোধ্যা

রামলালার প্রতিবেশী যে তিনি! গত কয়েকদিন ধরে সাচ্চা প্রতিবেশীরই কর্তব্য পালন করে চলেছেন নুর আলম। আর তাতেই তৃপ্ত পঞ্চাশোর্ধ এই মানুষটি। নাওয়া খাওয়া ভুলে দিন রাত এক করে ভাণ্ডারা চালাচ্ছেন অযোধ্যায় আসা তীর্থযাত্রীদের জন্য। বেলায় বেলায় তাঁরই জমিতে বড় বড় উনুনে রান্না হচ্ছে খিচুড়ি-পুরি-সবজি। রামলালাকে দর্শন করতে আসা মানুষদের ক্ষুন্নিবৃত্তির দায়িত্ব অনেকাংশেই নিজের কাঁধে তুলে নিয়েছেন নুর আলম। 

সোমবার অযোধ্যায় উদ্বোধন হয়েছে রামমন্দিরের। প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার। ৬৩ একর জমির উপর তৈরি হয়েছে এই রামমন্দির। মন্দিরের জমির সীমানা পাঁচিল ঘেঁসেই নুর আলমের জমি। সেখানেই তাঁর কাঠ চেরাইয়ের কারখানা। কারবার শিকেয় তুলে আপাতত একমাসের জন্য নিজের জমি দিয়ে দিয়েছেন ভাণ্ডারা করতে। জমির একপাশে নিজের উদ্যোগে তৈরি করেছেন অস্থায়ী শৌচাগারও। 

মন্দির উদ্বোধনের আগে থেকেই সারা দেশের ভক্তদের ঢল নেমেছে অযোধ্যায়। ভক্তদের খাবারের ব্যবস্থা করতে এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের উদ্যোগে শহরের বিভিন্ন প্রান্তে চলছে একাধিক ভাণ্ডারা। রামলালার মন্দিরের ঢোকার মূল ফটকের বাইরেই নুর আলমের জমিতেও চলছে এমনই ভাণ্ডারা। দিল্লির বিজেপি বিধায়ক অমর পাল সিংয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন নুর আলম। তিনি বলেন, “মন্দিরের জমির লাগোয়া আমার জমি। সেদিক থেকে দেখতে গেলে আমি তো রামলালারই পড়শি। কাজেই আমাকে তো পড়শির কাজ করতেই হবে। তাই আমার কারখানা আপাতত বন্ধ রেখেছি। কারখানার জমিতে চলছে ভাণ্ডারা।” 

আপাতত একমাস কারখানা বন্ধ রেখে ভাণ্ডারা চালাবেন বলে জানালেন নুর আলম। দিল্লির বিধায়ক অমর পাল সিং জানান, ভক্তদের জন্যই তাঁদের আয়োজন। রামলালা দর্শনে আসা ভক্তরা যাতে খিদেতে কষ্ট না পান তার জন্য আগামী একমাস ভাণ্ডারা চালু রাখবেন তাঁরা।


```