
নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 10 June 2024 21:01
দ্য ওয়াল ব্যুরো: রবিবার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী ও তাঁর নতুন মন্ত্রিসভার সদস্যরা। তার পর সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠক ডেকে, আবাস যোজনা নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হল। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় গ্রাম ও শহরে ৩ কোটি বাড়ি নির্মাণের জন্য অনুদান দেবে কেন্দ্র। প্রশ্ন হল, বাংলা কী পাবে?