
মমতা বন্দ্যোপাধ্যায়-শোভন চট্টোপাধ্যায়
শেষ আপডেট: 5 July 2024 12:16
দ্য ওয়াল ব্যুরো: পুরসভার কাজে অখুশি মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে গত সপ্তাহের বৈঠকেই তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মেয়র ফিরহাদ হাকিম সহ পার্টির অন্য নেতা, কাউন্সিলর এমনকি পুলিশদেরও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এসব চলাকালীনই প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় দু'জনকে দূত করে পাঠিয়েছিলেন। তবে কি দু'য়ে দু'য়ে চার? কী কথা হল রুদ্ধদ্বার সেই বৈঠকে তা নিয়ে আলোচনায় দ্য ওয়ালের সম্পাদক শঙ্খদীপ দাস।