
মমতা বন্দ্যোপাধ্যায় ও বুদ্ধদেব ভট্টাচার্য
শেষ আপডেট: 8 August 2024 13:17
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ঝাড়গ্রাম সফরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে তার আগে পাম অ্যাভিনিউয়ের বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে এসেছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁকে শেষবার দেখতে এসে গভীর শোকপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ রাজ্যের জন্য বড় ক্ষতি।