শেষ আপডেট: 11 April 2026 15:45
এবার পশ্চিমবঙ্গের ভোটের (West Bengal Election 2026) আগে SIR প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে প্রচুর সংখ্যালঘু ভোটারের নাম বাদ গেছে। তাতে তৃণমূলের ক্ষতি বই লাভের আশা ছিল না। শুধু তা নয়, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ফাটল ধরতে পারে আন্দাজ করে মৌসম নুর দল ছাড়েন, হুমায়ুন কবীর নতুন দল গড়েন।
দ্য ওয়াল ব্যুরো: এবার পশ্চিমবঙ্গের ভোটের (West Bengal Election 2026) আগে SIR প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে প্রচুর সংখ্যালঘু ভোটারের নাম বাদ গেছে। তাতে তৃণমূলের ক্ষতি বই লাভের আশা ছিল না। শুধু তা নয়, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ফাটল ধরতে পারে আন্দাজ করে মৌসম নুর দল ছাড়েন, হুমায়ুন কবীর নতুন দল গড়েন। লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে এর পর আরও কয়েক লক্ষ সংখ্যালঘু ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে। এই অবস্খায় মালদার ঘটনা কি তৃণমূলকে সুবিধা করে দিল? সংখ্যালঘু ভোটের ভাগাভাগি রুখে দেবে এই এক ঘটনা? হুমায়ুন-মৌসমরা কি সিঁদুরে মেঘ দেখছেন?