শেষ আপডেট: 7 July 2025 12:17
দ্য ওয়াল ব্যুরো: মাহেশে জগন্নাথের আজ পুনর্যাত্রা। মাসির বাড়ি আটদিন কাটিয়ে আজ নবম দিনে শ্রীধামে ফিরবেন জগন্নাথদেব। মাসির বাড়ির মন্দিরে সকাল থেকে শুরু হয়েছে পুজোপাঠ। বিশ্বাস, আজ জগন্নাথ ভক্তদের দর্শন দেন। উল্টো রথে জগন্নাথ দর্শনের মাহাত্ম্য হল দক্ষিণ দিকে টান হয়। আর জগন্নাথদেব দক্ষিণা কালী রূপে রথের উপর বিরাজ করেন। পুরান মতে, রথে যদি বামন রূপ দর্শন করা যায় তাহলে পুনর্জন্ম হয় না।