শেষ আপডেট: 13 March 2026 21:33
মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ গৃহস্থের হেঁসেল থেকে সোজা এসে পড়ল নৈহাটি বড় মায়ের মন্দিরের হেঁসেলে। রান্নার গ্যাসের সংকটে এবার বন্ধ হল বড়মা’র মন্দিরে ভোগ প্রসাদ বিতরণ। গ্যাসের সংকট না মেটা পর্যন্ত ভোগ বিলি বন্ধ থাকবে জানিয়ে দিলেন বড় মায়ের মন্দির কর্তৃপক্ষ।
দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ গৃহস্থের হেঁসেল থেকে সোজা এসে পড়ল নৈহাটি বড় মায়ের মন্দিরের হেঁসেলে। রান্নার গ্যাসের সংকটে এবার বন্ধ হল বড়মা’র মন্দিরে ভোগ প্রসাদ বিতরণ। গ্যাসের সংকট না মেটা পর্যন্ত ভোগ বিলি বন্ধ থাকবে জানিয়ে দিলেন বড় মায়ের মন্দির কর্তৃপক্ষ। প্রতি সপ্তাহে সোমবার, বুধবার ও শুক্রবার মন্দিরে বসে প্রায় ৭০০ জন ভক্তকে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। পাশাপাশি শনিবার ও মঙ্গলবার প্রায় ৩০০০ মানুষকে বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। সোমবার থেকে এই সবই বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।