Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বর্ণমালার মাঝে বসে চা-কফি, সঙ্গে প্রিয় বই! শহরের প্রথম বুক ক্যাফেতে 'অভিযান' চালাবেন নাকি?

কলকাতায় থাকেন অথচ বইপাড়া চেনেন না সেটা কি হতে পারে? শুধু বইপ্রেমী কেন মধ্য কলকাতার একটা আলাদা স্বাদ, গন্ধও তো আছে। সেই অনুভূতি নিতেও অনেকে এখনও মাঝেমধ্যে কলেজস্ট্রিটের বইপাড়ায় ঘুরে আসেন। কলেজস্ট্রিটের বইপাড়া সারা সপ্তাহ খোলা থাকলেও রবি

বর্ণমালার মাঝে বসে চা-কফি, সঙ্গে প্রিয় বই! শহরের প্রথম বুক ক্যাফেতে 'অভিযান' চালাবেন নাকি?

শেষ আপডেট: 2 May 2023 17:14

কলকাতায় থাকেন অথচ বইপাড়া চেনেন না সেটা কি হতে পারে? শুধু বইপ্রেমী কেন মধ্য কলকাতার একটা আলাদা স্বাদ, গন্ধও তো আছে। সেই অনুভূতি নিতেও অনেকে এখনও মাঝেমধ্যে কলেজস্ট্রিটের বইপাড়ায় ঘুরে আসেন। কলেজস্ট্রিটের বইপাড়া সারা সপ্তাহ খোলা থাকলেও রবিবার দিন কিন্তু পুরো ফাঁকা, সবই প্রায় বন্ধ। এরকমই এক রবিবারের দুপুরে দ্য ওয়াল পৌঁছে গেল কলেজস্ট্রিটের বিখ্যাত মহাবোধি সোসাইটি আর প্যারামাউন্ট সরবতের দোকানের ঠিক মাঝামাঝি অভিযান বুক ক্যাফেতে (Avijan book café)। কলকাতা শহরের এটি প্রথম থিম ভিত্তিক বুক ক্যাফে (Kolkata's first theme based book café) যেটা বছরের পাঁচ-ছ দিন বাদে বাকি সমস্তদিনই খোলা, এমনকী খোলা রবিবারও।

রবিবারের ফাঁকা কলেজস্ট্রিট
দোকানপাট সব বন্ধ

ক্যাফের কর্ণধার মারুফ হোসেন জানান, বাংলাদেশের বেশ কিছু থিম ভিত্তিক বুক ক্যাফে দেখে তাঁর মনে হয় কলকাতাতে এমন একটা কিছু তৈরির চেষ্টা করলে মন্দ হয় না। তিনি জানান, প্রথমে থিম হিসেবে কলকাতা শহর ও তাঁর আশেপাশের কথা ভাবলেও পরে বেশ কিছু লেখক বন্ধুর সঙ্গে আলোচনার পর তিনি ঠিক করেন ক্যাফের থিম রাখবেন ২৪৪ বছরের বাংলার মুদ্রণ ব্যবস্থা। ক্যাফেতে ঢুকলেই দেখা মিলবে পুরনো দিনের ছাপার মেশিন যেটি একটি ছাপাখানা থেকে নিয়ে আসা হয়েছে বলে জানা যায়।

ক্যাফে ঢোকার মুখে

ক্যাফেতে রয়েছে বিভিন্ন বইয়ের সম্ভার, মাঝে মাঝে অফারে ৫ টাকা থেকে শুরু করে ২০ টাকা দামের বইও পাওয়া যায়। পেয়ে যাবেন বাংলায় লেখা আকর্ষণীয় লাইন ছাপা টিশার্ট। সারা ক্যাফের দেওয়াল জুড়ে রয়েছে বাংলার মুদ্রণ ব্যবস্থার সঙ্গে জড়িয়ে থাকা বিখ্যাত মানুষদের ছবি ও নানান অজানা তথ্য। থাকছে ভিতরে বসে একটু আড্ডা দিতে দিতে চা, কফি খাওয়ার ব্যবস্থাও।

দেয়াওলে অক্ষরের আঁকিবুঁকি

বইপ্রেমী মারুফ হোসেন জানান, মানুষের ভালই সাড়া পাচ্ছেন তিনি। রবিবারে ও ছুটির দিনেও লোক আসছেন তাঁর ক্যাফেতে। বই কিনছেন, উৎসাহ নিয়ে জানছেন ক্যাফের থিম সম্পর্কে। এটাই তাঁর কাছে অনেক বড় পাওনা। তিনি আরও জানান, তাঁর এই বুক ক্যাফেতে অনেক ছোট ছোট অনুষ্ঠানও হয়ে থাকে।

রবিবারের দুপুরটা একটু অন্যরকম ভাবে কাটাতে চাইলে একদিন ঘুরতে ঘুরতে বইপাড়াতে গিয়ে কিছুটা সময় দিতেই পারেন অভিযান বুক ক্যাফেতে।

ভেটকি মাছে ঠাসা কচুরি! উত্তর কলকাতার কোথায় পাবেন দুরন্ত এই খাবারের খনি


```