
শেষ আপডেট: 5 October 2024 19:59
দ্য ওয়াল ব্যুরো: টিউশন থেকে বাড়ি ফেরার পথে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে কার্যত রণক্ষেত্রর চেহারা নিয়েছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকার মহিষমারিহাট পুলিশ ফাঁড়ি এলাকা। সকালেই ঘটনাস্থলে গিয়েছিলেন বিজেপির অগ্নিমিত্রা পাল। এবার পৌঁছলেন সিপিএমের কান্তি গঙ্গোপাধ্যায় ও মীনাক্ষী মুখোপাধ্যায়রা।