শেষ আপডেট: 9 February 2026 21:21
একের পর এক ছকভাঙা চরিত্র, পর্দায় জয়া আহসান মানেই দর্শক পাতে নয়া স্বাদ। সিনেমার জগতে তিনি স্টার। তবে সোশ্যাল মিডিয়ায় কটুকথার আঘাত কিংবা বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি, সবেতেই কমবেশি বিচলিত তিনি।
দ্য ওয়াল ব্যুরো: একের পর এক ছকভাঙা চরিত্র, পর্দায় জয়া আহসান মানেই দর্শক পাতে নয়া স্বাদ। সিনেমার জগতে তিনি স্টার। তবে সোশ্যাল মিডিয়ায় কটুকথার আঘাত কিংবা বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি, সবেতেই কমবেশি বিচলিত তিনি। যদিও হাসি মুখে স্বীকার করে নিতে দ্বিধাবোধ করেন না, তিনি সেই জয়া আহসান নন। পরিচালক সৌকর্য ঘোষালের সঙ্গে এবার নয়া সমীকরণে ধরা দিলেন তিনি। আর দ্য ওয়ালের সঙ্গে খোলা মনে আড্ডা দিলেন জুটিতে, বললেন ‘আমাদের বেশ ভালই লাগছে বলো’।