শেষ আপডেট: 4 December 2025 15:13
বৃহস্পতিবার সকাল সওয়া ১১টা নাগাদ বহরমপুরে মুখ্য়মন্ত্রীর সভাস্থলে হাজির হন হুমায়ুন কবীর। এরপরেই ছন্দপতন। সেখানে পৌঁছেই তিনি শুনতে পান তাঁকে তৃণমুল দল থেকে সাসপেন্ড করা হয়েছে। তারপরেই মুখচোখের চেহারা বদলে যায় ভরতপুরের বিধায়কের।
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকাল সওয়া ১১টা নাগাদ বহরমপুরে মুখ্য়মন্ত্রীর সভাস্থলে হাজির হন হুমায়ুন কবীর। এরপরেই ছন্দপতন। সেখানে পৌঁছেই তিনি শুনতে পান তাঁকে তৃণমুল দল থেকে সাসপেন্ড করা হয়েছে। তারপরেই মুখচোখের চেহারা বদলে যায় ভরতপুরের বিধায়কের। সঙ্গে সঙ্গেই রেগে গিয়ে সভাস্থল ছেড়ে বেরিয়ে যেতে উদ্যত হন। হুমায়ুন বলেন, "আমি আগামীকালই বিধায়ক পদ থেকে পদত্যাগ করব। ২২ ডিসেম্বর নতুন দল ঘোষণা করব। রাজ্যে ১৩৫ টি আসনে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করব। আমার নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদকে নেতা বলেই মানি না। "