শেষ আপডেট: 8 January 2026 14:27
দ্য ওয়াল ব্যুরোঃ আসন্ন বিধানসভা ভোটের আগে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হল। বীরভূমের রামপুরহাটের সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ঘোষণা করেছেন, এ বার লক্ষ্য ২৫০ আসন। কিন্তু সেই দাবিকেই সরাসরি প্রশ্নের মুখে ফেললেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক তথা নবগঠিত জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর (Humayun Kabir)। তাঁর কটাক্ষ, “বাংলার মানুষ অতটা বোকা নন। উন্নয়নের পাঁচালি পড়ে ওদের দৃষ্টি আর ঘোরানো যাবে না।”