
শেষ আপডেট: 8 January 2025 19:31
দ্য ওয়াল ব্যুরো: চিনে HMPV সংক্রমণ ছড়িয়ে পড়ার খবরে উৎকণ্ঠা বাড়ছে গোটা বিশ্বে। ভারতেও একাধিক শিশুর দেহে এই ভাইরাস মিলেছে। এই পরিস্থিতিতে আতঙ্কের থেকে সতর্কতা বেশি জরুরি। কীভাবে সাবধানে রাখবেন বাড়ির ছোট সদস্যকে, সংক্রমণ হলে কী করবেন, বুঝিয়ে বললেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর অয়ন দাস।