শেষ আপডেট: 25 November 2025 14:28
কীভাবে মাত্র ১৭ দিনে এই অসম্ভবকে সম্ভব করলেন সহকর্মীরাও তা জানতে চাইছেন তাঁর কাছে। কারণ তাঁরা যে এখনও প্রবল চাপে। আবার অনেকে কৌতুক করে তাঁকে 'বিএলওশ্রী' বলেও ডাকছেন।
১৭ দিনে SIR ডিজিটালাইজেশনের (sir) কাজ শেষ করে নজির গড়লেন হাঁসখালির বিএলও ওয়াহিদ আক্রাম মণ্ডল। মাত্র ১৭ দিনের মধ্যে তাঁর দায়িত্বে থাকা ৮০৬ জন ভোটারের এসআইআর ফর্ম ফিলআপ (SIR Form Fillup) করিয়ে তা ডিজিটালাইজেশনের কাজ শেষ করলেন তিনি। কীভাবে মাত্র ১৭ দিনে এই অসম্ভবকে সম্ভব করলেন সহকর্মীরাও তা জানতে চাইছেন তাঁর কাছে। কারণ তাঁরা যে এখনও প্রবল চাপে। আবার অনেকে কৌতুক করে তাঁকে 'বিএলওশ্রী' বলেও ডাকছেন।