শেষ আপডেট: 22 January 2026 12:10
হবিবপুর বিধানসভা কেন্দ্রের বামনগোলার বাসিন্দা সত্যরঞ্জন বারুই সিএএ-র (CAA) মাধ্যমে ফর্ম জমা দেওয়ার পর ভারতীয় নাগরিকের পরিচয়পত্র পেলেন।
এতদিন পরিচয় ছিল বাংলাদেশ থেকে আগত শরণার্থী। হবিবপুর বিধানসভা কেন্দ্রের বামনগোলার বাসিন্দা সত্যরঞ্জন বারুই সিএএ-র (CAA) মাধ্যমে ফর্ম জমা দেওয়ার পর ভারতীয় নাগরিকের পরিচয়পত্র পেলেন। এই ঘটনায় সাড়া পড়ল বামনগোলা থানার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের ভুল্কিমারি গ্রামে। সত্যরঞ্জনবাবু জানান, কারও কথায় কান না দিয়ে তিনি সিএএ-র ফর্ম ফিলআপ (CAA Form Fillup) করেছিলেন।