শেষ আপডেট: 11 August 2025 18:25
দ্য ওয়াল ব্যুরোঃ দ্বারকা নদীর বাঁধ ভেঙে ভাসল কান্দি ব্লকের একাধিক এলাকা, অন্যদিকে কুয়ে নদীর জল বেড়ে প্লাবিত বড়ঞা ব্লকের একাধিক গ্রাম। মঙ্গলবার মধ্য রাতে দ্বারকা নদীর বাঁধ ভেঙে যায় বেনিপুর এলাকায়। প্লাবিত হয় কান্দি ব্লকের হিজল পঞ্চায়েতের বেনিপুর, শালিপুর, পাইরাকোল, ইন্দ্রহাটা গ্রাম। একাধিক গ্রাম। চারটি গ্রামে জল ঢুকে জলবন্দি হয়ে পড়েন গ্রামের মানুষ। এলাকার কৃষিজমি জলের তলায় চলে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে বোরো চাষিরা।