
রূপম ইসলাম
শেষ আপডেট: 26 April 2025 17:45
দ্য ওয়াল ব্যুরো: মশা আর রূপম ইসলামের সম্পর্ক যেন অবিচ্ছেদ্য (The Wall Rockbuzz by Rupam Islam)। কোথাও গেলেই নাকি তিনি আগে খুঁজে দেখেন সেখানে ক’টা রয়েছে। থাকলেও যে কায়দায় তিনি প্রহার করেন, সেই পদ্ধতির কথাও উল্লেখ রয়েছে দ্য ওয়ালের নতুন পডকাস্ট ‘মশা ও রূপম’-এ। শুধু তাই নয় কিশোর রূপমের (Rupam Islam) সুরকার হওয়ার শুরুয়াত, কাদের প্রশ্রয়ে তাঁর এই ভূমিকায় অবতীর্ণ হওয়া, সবটাই রয়েছে সংশ্লিষ্ট পডকাস্টে। আর রয়েছে কিছু গান, যা তিনি এই প্রথমবার গাইলেন, কাদের কথায়? সেটুকু জানতে সম্পূর্ণ পডকাস্টের লিঙ্ক রইল, চট করে দেখে ফেলুন (Dollar Presents The Wall Rockbuzz by Rupam Islam)।