
বিমান বসু
শেষ আপডেট: 28 May 2024 17:10
দ্য ওয়াল ব্যুরো: ২০২১-এর বিধানসভা ভোটে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিপিএমের প্রার্থী ছিলেন দলের যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। গত তিন বছর বাংলায় সিপিএমের যাবতীয় লড়াই-আন্দোলনেও সামনের সারিতে এই যুব নেত্রী। আইন-অমান্য আন্দোলনে একাধিকবার পুলিশের মার খেয়েছেন। জেলে গিয়েছেন। এবার লোকসভা নির্বাচনে তিনিই সিপিএমের স্ট্যার ক্যাম্পেনারদের তালিকায় বলতে গেলে এক নম্বরে। ৪২ কেন্দ্রে বাম-কংগ্রেস প্রার্থীদের প্রচার সভায় তিনিই মুখ্য বক্তা। আসছে ২০২৬। আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যেপাধ্যায়ের বিপরীতে মীনাক্ষীকে কি সিপিএমের ক্যাপ্টেন অর্থাৎ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে দেখা যাবে? ‘দ্য ওয়াল’কে এই ব্যাপারে কী বললেন প্রবীণ সিপিএম নেতা বিমান বসু, যাঁর হাত ধরে মীনাক্ষী-সহ অনেকেই পার্টির নেতা হয়েছেন।