শেষ আপডেট: 7 July 2025 19:26
দ্য ওয়াল ব্যুরো: প্রথা মেনে উল্টো রথে ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে অনুষ্ঠিত হল পাদুকা উৎসব। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে ব্যারাকপুরে এই অন্নপূর্ণা মন্দির তৈরি করেছিলেন রানি রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বাদেবী। তখন এই মন্দিরের জমি বেছে দিয়েছিলেন স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি নিজেই এই মন্দির তৈরির সময় ভিত পুজো করেন। মোট চারবার অন্নপূর্ণা মন্দিরে এসেছিলেন। ১৮৮২ সালে উল্টো রথের দিন লাটু মহারাজ সহ অন্য় ভক্তদের নিয়ে নৌকা করে মাহেশের রথ দর্শন করতে যান রামকৃষ্ণদেব। সেখান থেকে ফেরার পথে শেষবার আসেন অন্নপূর্ণা মন্দিরে।