শেষ আপডেট: 30 December 2025 15:37
কিছু কণ্ঠ সময়কে থামিয়ে দেয়, কিছু গান ফিরিয়ে আনে পুরনো অনুভব। সেই আবেশ নিয়েই অমিত কুমারের নতুন বাংলা রোম্যান্টিক সিঙ্গল ‘তোমাকে নিয়েই যত স্বপ্ন…’।
দ্য ওয়াল ব্যুরো: কিছু কণ্ঠ সময়কে থামিয়ে দেয়, কিছু গান ফিরিয়ে আনে পুরনো অনুভব। সেই আবেশ নিয়েই অমিত কুমারের নতুন বাংলা রোম্যান্টিক সিঙ্গল ‘তোমাকে নিয়েই যত স্বপ্ন…’। স্মৃতি, ভালোবাসা আর ফিরে পাওয়ার আশায় মোড়া এই গান প্রকাশ পেল ২০২৫-এর ডিসেম্বরের শেষে। ফ্লিক্সবাগ মিউজিকের উদ্যোগে কলকাতায় ঘরোয়া অনুষ্ঠানে মুক্তি পেল সেই চিরচেনা রোম্যান্টিক অনুভূতির নতুন ঠিকানা।