Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শেষ আপডেট: 17 June 2025 20:38

বাংলাদেশি ভেবে পাঠিয়ে দেওয়া হয়, অবশেষে ফিরলেন ৩ শ্রমিক

বাংলার তিন পরিযায়ী শ্রমিক কাজের জন্য মুম্বাইয়ে পাড়ি দিয়েছিলেন। কিন্তু ভিন রাজ্যে গিয়ে তাঁদের ভাষা ও নাম তৈরি করল সমস্যা।

দ্য ওয়াল ব্যুরো: বাংলার তিন পরিযায়ী শ্রমিক কাজের জন্য মুম্বাইয়ে পাড়ি দিয়েছিলেন। কিন্তু ভিন রাজ্যে গিয়ে তাঁদের ভাষা ও নাম তৈরি করল সমস্যা। বাংলায় কথা বলায় ও তিনজনই একটি বিশেষ সম্প্রদায়ভূক্ত হওয়ায় মুম্বাই পুলিশ তাঁদের বাংলাদেশি ভেবে গ্রেফতার করে। তুলে দেয় বিএসএফের হাতে। বিএসএফ তাঁদের সীমান্ত পার করিয়ে  বাংলাদেশে দেয়। অবশেষে পরিবার ও বাংলার পুলিশের তৎপরতায় বাড়িতে ফিরতে পারলেন ওই তিন ভারতীয় পরিযায়ী শ্রমিক। এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। মুম্বাই পুলিশ ও বিএসএফের বিরুদ্ধে সরব হয়েছেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ।


```