Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বীরভূমে বিস্ফোরক উদ্ধার! জঙ্গিযোগে এনআইয়ের জালে রাজ্যের প্রাক্তন অধ্যাপক

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-এর (NIA) হাতে গ্রেফতার হলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। শুধু তিনি একা নন, আরও ২ জনকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। চলতি সপ্তাহেই বীরভূমের (Birbhum) মহম্মদ বাজার থেকে বিপুল পর

বীরভূমে বিস্ফোরক উদ্ধার! জঙ্গিযোগে এনআইয়ের জালে রাজ্যের প্রাক্তন অধ্যাপক

শেষ আপডেট: 1 April 2023 10:13

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-এর (NIA) হাতে গ্রেফতার হলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। শুধু তিনি একা নন, আরও ২ জনকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। চলতি সপ্তাহেই বীরভূমের (Birbhum) মহম্মদ বাজার থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়। জানা গেছে, সেই ঘটনাতেই এই গ্রেফতারি।

প্রসঙ্গত, এই সপ্তাহেই মহম্মদ বাজার থেকে উদ্ধার হয় ৮১ হাজার জিলটিন স্টিক ও ২৭ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। এই ঘটনার তদন্তে নেমে এনএআই জানতে পারে, কোনও জঙ্গি গোষ্ঠীর স্লিপার সেল কাজ করছে। সেই সূত্র ধরেই তারা খোঁজ পায় মহম্মদ মীর নুরুজ্জামানের।

জানা যায়, তিনি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ছিলেন। বর্তমানে বিকাশভবনের সফটওয়্যার ডেভপমেন্ট বিভাগে কাজ করেন। সেখান থেকেই গোয়েন্দারা গ্রেফতার করে নুরুজ্জামানকে। সেই সঙ্গে আরও দু'জনকেও নিজেদের হেফাজতে নেন তাঁরা।

এত বিস্ফোরক কোথা থেকে এল, কোথাও বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল কিনা, এই চক্রের পিছনে আর কারা কারা রয়েছে, সবকিছুই খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। ধৃত নুরুজ্জামানের রাজারহাটে একটি ফ্ল্যাট রয়েছে। স্থানীয়দের অভিযোগ, সেই ফ্ল্যাটে বহু লোকের আনাগোনা ছিল। এমনকী বিদেশ থেকে লোকজন আসত। তদন্তকারী অফিসাররা পুরো বিষয়টাই খতিয়ে দেখছেন।

‘হিন্দুরা বিপদে রয়েছে’, হাওড়ার ঘটনা নিয়ে টুইট মহুয়া মৈত্রর


```